এলপিজি (LPG) মূলত তিনটি শব্দের সংক্ষিপ্ত রূপ। পূর্ণরূপে শব্দ ৩টি হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (Liquified Petroleum Gas)। বাংলায় বলা হয় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস। এলপিজি মূলত প্রোপেন ও বিউটেন নামে ২টি গ্যাসের সংমিশ্রণে একটি জ্বালানি গ্যাস যা স্বাস্থ্য ও পরিবেশ বান্ধব। বাংলাদেশে সাধারণত প্রোপেন ও বিউটেন মিশ্রণের অনুপাত ৩৫:৬৫।